একটি ভিডিওতে দেখা যায়, প্রেমিকাসহ পরিবারের সদস্যদের নিয়ে প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে টিভির সামনে বসে আছেন পেদ্রো। ব্রাজিল কোচ তিতে দল ঘোষণা করছেন। নিজের নাম শুনতেই পেদ্রো লাফিয়ে ওঠেন। প্রেমিকা এবং তার মা এসে জড়িয়ে ধরেন পেদ্রোকে।
অন্য ভিডিওতে দেখা যায়, প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পেদ্রো। প্রেমিকা প্রস্তাব মেনে নিলে তাকে আংটিও পরিয়ে দেন। সব মিলিয়ে নিঃসন্দেহে দিনটা ২৫ বছর বয়সী এই তরুণের জন্য বিশেষ দিন হয়ে রইল।
.png)
যদিও নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকা স্ট্রাইকারদের টপকে একাদশে সুযোগ পাওয়াই তার জন্য মুশকিল।
সেটা নিয়ে ভাবছেনও না পেদ্রো, ‘আমি শৈশবের স্বপ্ন পূরণ করেছি। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা, সবাই অসাধারণ ফুটবলার। জায়গা পাওয়া নিয়ে চিন্তা নেই। পেছনে ফিরে তাকিয়ে দেখুন, কিসের মধ্য দিয়ে আমি গিয়েছি। চোটের কারণে দলে ডাক পাচ্ছিলাম না। ফ্ল্যামেঙ্গোতেও বাজে সময় কাটিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, এই সুযোগটা পেয়েছি। এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। কারণ আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই। ’
পেদ্রো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর হয়ে পারফর্ম করে। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি গোল করেছেন এই ফরোয়ার্ড। সে কারণেই ব্রাজিল কোচ তিতের চোখে পড়েন। তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে খেলার সুযোগ করে দেন তিতে। সে ম্যাচে ভালোই খেলেছেন পেদ্রো।
বিশ্বকাপ দলে ডাক পেয়ে ক্লাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পেদ্রো, ‘ফ্ল্যামেঙ্গোতে সুযোগ পেয়ে আগের সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি জানতাম, এখানে ভালো খেললে জাতীয় দলের দরজা আমার জন্য খুলে যাবে। এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমার পাশে থাকার জন্য ক্লাবকে ধন্যবাদ’।
Pedro proposed to his girlfriend after making Brazil's World Cup squad ❤️
— B/R Football (@brfootball) November 7, 2022
(via @Flamengo)pic.twitter.com/95UUYI55vo