ভারতের পক্ষে আইসিসির পক্ষপাতিত্ব সাধারণ দর্শকদের ভিতর যে ক্ষোভের সঞ্চার করেছে, তারই বহিঃপ্রকাশ যেন এসব স্ট্যাটাস। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এরই কিছু প্রতিক্রিয়া হুবহু নামসহ তুলে ধরা হলো-
রাফাতুল আরাফাত লিখেছেন, ভারত সেমিফাইনালের সৌন্দর্য নষ্ট করেছে।
.png)
রেদওয়ান আহমেদ শাওন নামে এক দর্শক চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনাকে টেনে এনে ভারতকে লজ্জা দিয়ে লিখেছেন, মারাকানাতে আর্জেন্টিনার কাছে শিরোপা হেরেও এমন লজ্জা হয়তো ব্রাজিল পায়নি, যেটা আজ ভারত পেল।
তন্ময় বোস ভারতকে চোকার সম্বোধন করে লিখেছেন, একটা কথা সাহস করে বলেই ফেলি, শচীন পরবর্তী যুগে আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় চোকার এই ইন্ডিয়া! প্রতিবারই মারমার কাটকাট, হ্যান করেংগা ত্যান করেংগা বলে টুর্নামেন্টে এসে নক আউট স্টেজে ঘন্টা করেংগা বলিয়া বিদায় হয়।
রাকিবুল ইসলাম আইসিসির প্রতি ক্ষোভ জানিয়ে লিখেছেন, বিশ্বাস করেন রাসেল ভাই, আজ যদি শরীর ভালো থাকতো,জ্বর মাথা ব্যাথা না থাকতো তাহলে মেসের পাঁচতলার একদম চিলেকোঠায় উঠে গলা ফাটিয়ে এত্তো জোরে একটা চিৎকার দিতাম একদম আইসিসির হেড কোয়ার্টার এ গিয়ে সবার কান বধির করে দিতো। ইন্ডিয়া, জোচ্চুরি করে আর কতদূর।
ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিক একুশ তাপাদার অধিনায়কের দিকে প্রশ্ন তুলে লিখেছেন, রোহিত শর্মাকে কি আর ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যাবে?
এর আগে ভারতের পক্ষে আম্পায়ার মারাইস এরাসমাস অনেক পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত দিয়েছেন। সেদিকে ইঙ্গিত করে মুবাররাত আহবাব লেখেন, এরাসমাস বিহীন ম্যাচে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিলো আরেক বন্ধু রাষ্ট্র ইংল্যান্ড।
রাইজিং বিডির ক্রীড়া সাংবাদিক আমিনুল ইসলাম ব্যঙ্গ করে লিখেছেন, ফেসবুকে ঈদের আমেজ কেন? আই ছি ছি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর খান স্ট্যাটাস দিয়েছেন, এই যদি হয় সেমিফাইনালের পারফরম্যান্স তাহলে বাংলাদেশকে আটকিয়ে কি লাভ হলো?
এছাড়া আল আমিন শিকদার সাকিব লেখেন, চুরি না করতে পারলে ইন্ডিয়ার ফলাফল এমনই হয়। মনি জামান নামের আরেক ক্রিকেটভক্ত লেখেন, ভারত বিপর্যয়ের কারণে আইসিসি ফাইনাল ম্যাচ টিভিতে দেখাবে না। সূত্র: দূরঘর্ষন।
টনি মাইকেল নামের এক এনজিওকর্মী ভবিষ্যতে আইপিএলে ইংলিশ খেলোয়াড়দের সুযোগ পাওয়ার বিষয়ে ব্যঙ্গ করে সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ভরা মাঠে ইন্ডিয়াকে এমন ন্যাংটো করার অপরাধে ইংল্যান্ডের সকল প্লেয়ারের আইপিএল কনট্র্যাক্ট বাতিল।