ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুন্য বলে পাকিস্তানের ২ রান, নেই রিজওয়ান

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৪:৩১, ১৩ নভেম্বর ২০২২
শুন্য বলে পাকিস্তানের ২ রান, নেই রিজওয়ান
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। শিরোপা লড়াইয়ে এখন মুখোমুখি লড়ছে পাকিস্তান আর ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও সেম কোরান ফেরান রিজওয়ানকে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেগা ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জস বাটলার। পাকিস্তানের হয়ে বাবর আজমের সঙ্গে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান। তিনি আউট হন ১৫ রানে। শুরু থেকেই দেখা খেলার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণ করছিলেন রিজওয়ান। 

এরআগে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের প্রথম বলই শুরু হলো সামনের পায়ের নো বলে। ইংলিশ পেসার বেন স্টোকস পরের বলটিও দেন ওয়াইড।

Advertisement

কোনও বল না খেলেই পাকিস্তানের স্কোরবোর্ডে ২ রান যোগ হয়। তবে ফ্রি হিট থেকে কোনও রান নিতে পারেনি তারা।

প্রথম ওভার শেষে কোনও বাউন্ডারি ছাড়া তারা তুলে নেয় ৮ রান। ৪ রান আসে দ্বিতীয় ওভার থেকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান করে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!