ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

শেষ দল হিসেবে কাতারে পা রাখলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৮:১৬, ২০ নভেম্বর ২০২২
শেষ দল হিসেবে কাতারে পা রাখলো ব্রাজিল
ছবি: সংগৃহীত

হেক্সা জয়ের মিশন নিয়ে শেষ দল হিসেবে কাতারে পা রাখলো ব্রাজিল। এর আগে বিশ্বকাপের ৩২টি দলের ৩১টি আগেই কাতার পৌঁছে গেছে। বাকি ছিল কেবল ব্রাজিলই। 

শনিবার রাতে কাতার পৌঁছেছে তারা। ইতালির তুরিন থেকে যাত্রা করে কাতারের স্থানীয় সময় মধ্যরাতে নেইমার-ভিনিসিউসদের বহনকারী ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে।

ফিফা র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করেই তারা এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে। সবশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরেছিল। এরপর থেকে গেল ১৫ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।

Advertisement

ব্রাজিল সবশেষ ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর গেল ২০ বছরে আর ফাইনাল খেলা হয়নি তাদের। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই ছিল তাদের যাত্রা। 

এবার তারা ২০ বছরের অপেক্ষার পালা ঘোচাতে চায়। সে লক্ষ্যেই ৩২ সদস্যের শক্তিশালী দল নিয়ে কাতার আসে। এর আগে ইতালির তুরিনে পাঁচদিনের কম্প্যাক্ট অনুশীলন শেষে কাতার পৌঁছালো। 

আজ রোববার আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল তাদের প্রথম অনুশীলন করবে।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের হেক্সা জয়ের মিশন শুরু হবে। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!