অ্যাথোস সালোমি একজন ব্রাজিলিয়ান। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাতার বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এ কারণে অনেকেই তার কথা বিশ্বাস করেন।
অ্যাথোস বলেন, ‘এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না।’
.png)
তবে এর আগে ২০১১ সালে তিনি একবার বলেছিলেন ২০২২ সালে ষড়ভূজের মধ্যে সেরা হবে ব্রাজিল। তার এই ষড়ভূজকে ছয় মহাদেশ হিসেবে ব্যাখ্যা করেন অনেকে। সে প্রসঙ্গে অ্যাথোস বলেন, ‘আমি কখনও কাতারের কথা বলিনি।’
ব্রাজিলের এই জ্যোতিষীর কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। দলগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তার নিজের দেশের নেই বলে জানিয়েছেন অ্যাথোস।
তাহলে কারা খেলবে ফাইনাল? ব্রাজিলের জনপ্রিয় এই জ্যোতিষী বলেন, ‘ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ ফাইনালে। মুখোমুখি হবে’
তারা কারা? অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দু’দল হলো আর্জেন্টিনা এবং ফ্রান্স। কাতার বিশ্বকাপ শুরুর আগের দিন অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।
অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’ বলে। গত কয়েক বছরে তার কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ ধরে নিয়েছে এবার বিশ্বকাপ উঠবে লিওনেল মেসির হাতেই। অ্যাথোস মানুষের কৌতূহল বাড়িয়ে বলেছেন, ‘আশা এবং প্রার্থনা করুন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আকাশ থেকে যেন বিমান ভেঙে না পড়ে।’