ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪৯ সেকেন্ডে গোল করে রাশফোর্ডের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০০:১৪, ২২ নভেম্বর ২০২২
৪৯ সেকেন্ডে গোল করে রাশফোর্ডের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

ফেবারিটের মতোই কাতার বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যচে ইরানের বিপক্ষে ৬-২ গোলের বিশাল ব্যবধানে জয় দিয়ে শিরোপা উদ্ধারের মিশন শুরু করেছে তারা। আট গোলের এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের রাশফোর্ড।

সোমবার দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরানের বিপক্ষে ফেভারিট হয়েই খেলতে নামে ইংল্যান্ড।

এ ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে বদলি নামা কোনো ফুটবলারের দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন রাশফোর্ড। ম্যাচের ৭১ মিনিটে বুকায়া শাকার পরিবর্তে মাঠে নামেন রাশফোর্ড। মাঠে নামার ৪৯ সেকেন্ডে তিনি গোলটি করেন।

Advertisement

কেনের সহায়তায় ডান দিক দিয়ে বল পেয়ে এগিয়ে যান রাশফোর্ড। ইরানি ডিফেন্ডার মোহারারামিকে ফাঁকি দিয়ে পায়ের আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন। 

ইংল্যান্ডের পক্ষে বুকায়া শাকা দুইটি, জুড বেলিংহাম-রাহিম স্টার্লিং-মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশ একটি করে গোল করেন। ইরানের পক্ষে একাই দুইটি গোল করেন মেহদি তারেমি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!