ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

সাম্বা ছন্দে অন অ্যাকশনে রিচার্লিসন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ০৩:২১, ২৫ নভেম্বর ২০২২
সাম্বা ছন্দে অন অ্যাকশনে রিচার্লিসন
ছবি: ফিফা

আবারো সেই রিচার্লিসন, এক রিচার্লিসনের ২ গোলের কাছেই হার মানতে হলো সার্বিয়াকে। শক্তির দিক দিয়ে ব্রাজিলের চাইতে যোজন যোজন ফারাক দুরত্বে অবস্থান সার্বিয়ার। সেই সার্বিয়া নেইমারদের আটকে রাখে ৬২ মিনিট পর্যন্ত। কিন্তু এর পর আর সাম্বা ছন্দের কাছে পেরে উঠতে পারেনি সার্বিয়া। অবশেষে ২-০ ব্যবধানের হার মেনে নিতে হয় তাদের।  

Advertisement

অসাধারন দুটি গোল করেন রিচার্লিসন। তার পায়ের ছন্দে বিশ্ব দেখলো ব্রাজিলের সেই নান্দকি ফুটবলের আরেক ঝলক বাইসাইকেল শট।

ব্রাজিলের লিড তখন ২-০ তে। এর আগে খেলার ৬২ মিনিটে ব্রাজিলকে ১ গোলে এগিয়ে দিয়ে সমর্থকদের উল্লাসের উপলক্ষ্য এনে দেন এই রিচার্লিসন। গোল পোস্ট ফাঁকা পেয়ে নিখুঁত শটে তিনি বলটি জালে জড়ান। সেই ২ গোলের লিড নিয়েই ম্যাচ শেষ করে তারা। 

এর আগে মিশন হেক্সা সফল করতে কাতার বিশ্বকাপ-২০২২ মিশন শুরু করে ব্রাজিল। সেলেসাওদের প্রথম প্রতিপক্ষ আজ সার্বিয়া।

শুরু থেকেই সার্বিয়াকে আক্রমণের মধ্যদিয়ে চাপে রাখে ব্রাজিল। তাদের স্ট্রাইকার নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াসদের উপর্যুপরি আক্রমণ সামলাতে ঘাম ঝরাতে হয় সার্বিয়ান ডিফেন্ডারদের।

কিন্তু এতোসব আক্রমণ থেকে একটাও গোল আদায় করতে পারেনি নেইমারের দল। উল্টো সার্বিয়া দু্একটা গোছানো আক্রমন করলেও তারাও সফল হতে পারেনি। ফলাফল পুরো ৪৫ মিনিট খেলে প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই। শেষমেশ দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের হাত ধরে আসে সেই অরাধ্য গোল। যে গোলে সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। 

আজ রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। মাঠে নামার খেলার আগে সেলেসাওরা নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল। যেখানে ছন্দময় ফুটবলের আভাসই ছিল।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!