ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

গোল করেও গোলশূন্য ড্রয়ে ইরান-ওয়েলস প্রথমার্ধের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ২৫ নভেম্বর ২০২২
গোল করেও গোলশূন্য ড্রয়ে ইরান-ওয়েলস প্রথমার্ধের সমাপ্তি
ফাইল ছবি

কাতার বিশ্বকাপে অংশ নেয়া সব দলেরই গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলা শেষ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ গ্রুপের শীর্ষে ওঠার লক্ষ্যে ইরানের মুখোমুখি হয়েছে ওয়েলস। দুই দলের প্রথমার্ধের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। এদিন যেন নতুন উদ্যমে খেলতে নামে গ্রুপের তলানিতে থাকা ইরান। শুরু থেকেই বেশ কিছু জোরালো আক্রমণ করে তারা।

এর মাঝে ম্যাচের ১৬ মিনিটে গোলও করেছিলেন ইরানের আলি ঘোলিজাদেহ। দুর্দান্ত বিল্ড আপ থেকে এই গোলটি হলেও ভিএআরে চেক করে সেটি বাতিল ঘোষণা করেন রেফারি। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

Advertisement

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ৫৪ শতাংশ সময় বলের দখল রেখেছিল ওয়েলস। অন্যদিকে ইরান বলের দখলে ছিল ৩০ শতাংশ সময়। এরপরও দুই দলই গোলের জন্য সমান চারটি করে শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি।

বর্তমানে সমান একটি করে ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের আছে ইংল্যান্ড। একটি করে পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েলস, তিনে যুক্তরাষ্ট্র। শূন্য পয়েন্ট নিয়ে সবার শেষে ইরান। আজ জিতলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার সুযোগ ওয়েলসের সামনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!