[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২
টিকে থাকার লড়াইয়ে মাঠে সেনেগাল-কাতার
ফাইল ছবি
হার দিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছে কাতার ও সেনেগাল। আজ (শুক্রবার) যে দল হারবে, তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণকে সামনে রেখে আল থুমামা স্টেডিয়ামে খেলতে নেমেছে দুই দল।
ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। এর আগে যে আর কোনো স্বাগতিক দেশই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি। অন্যদিকে সাদিও মানেকে ছাড়া সেনেগাল খুব ভালো খেলেও প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে।
ফলে আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি কাতার ও সেনেগাল। যেখানে যেকোনো এক দলকে বিদায় নিতে হবে আসর থেকে।
.png)
কাতার একাদশ (৫-৩-২)
বারশাম (গোলরক্ষক), মিগুয়েল, মোহাম্মদ, খাওখি, হাসান, আহমেদ, আল হাইদুস, বৌদিয়াফ, মাদিবো, আলি, আফিফ।
সেনেগাল একাদশ (৪-২-৩-১)
মেন্দি (গোলরক্ষক), সাবালি, কোলিবালি, জ্যাকবস, দিয়ালো, মেন্দি, গুইয়ে, দিয়াত্তা, ডাইডহিউ, সার, দিয়া।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!