‘বি’ গ্রুপে আজকের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে হ্যারি কেইনের ইংল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই নকআউট পর্বে নিশ্চিত হবে ইংলিশদের। কারণ, এক ড্র নিয়ে ওয়েসল ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান ১ এবং এক জয় নিয়ে ইংল্যান্ড ও ইরানের পয়েন্ট সমান ৩। আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
কাগজে কলমে যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে ইংল্যান্ড। তবে কাতার বিশ্বকাপে খাটছে না শক্তির বিচার, ঘটে চলছে একের পর এক অঘটন। তাই এই ম্যাচেও ঘটতে পারে যেকোন কিছুই। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই।