এমন জয়ের পর স্বস্তির সুবাতাস বয়ে গেছে আর্জেন্টিনা শিবিরে। সেটার প্রভাব রয়ে গেল ম্যাচের শেষেও। ড্রেসিংরুমে নেচে গেয়ে এই জয় উদযাপন করেছেন মেসি-মার্টিনেজরা।
.png)
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ড্রেসিংরুমের ভিতরে থাকা খেলোয়াড়রা গানের তালে তালে নেচে জয় উদযাপন করছেন।
ভিডিওতে দেখা যায়, হাত পা ছুঁড়ে সবাই আনন্দ প্রকাশ করেছেন। এর মধ্যে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজকে বেশি উল্লাস করতে দেখা যায়। তিনি একটি টেবিলের ওপর উঠে উল্লাস করেন। ভিডিওতে পাওলো দিবালা এবং নিকোলাস ওটামেন্ডিকেও দেখা যাচ্ছিল নাচতে।
উল্লেখ্য, বাঁচা-মরার লড়াইয়ে মেসির এক গোল ও এনজো ফার্নান্দেজের গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাসে ৬৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটা করেন মেসি। ম্যাচের শেষদিকে ৮৬ মিনিটে মেসির পাসে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার গোলের খাতায় নাম লেখান এনজো।