[ খেলা ]
স্টেডিয়ামের ঠান্ডায় অসুস্থ হচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়রা
সংগৃহীত ছবি
কাতার বিশ্বকাপে এবার শিরোপার স্বপ্ন নিয়ে এসেছে ব্রাজিল। টানা দুই ম্যাচ জয়ে শেষ ষোলোতেও পৌছে গিয়েছে তিতের দল। তবে এর মধ্যেই অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে পরেছেন দলে অনেক খেলোয়াড়। এমনটাই জানিয়েছেন দলটির খেলোয়াড় অ্যান্তোনি।
কাতারে বিশ্বকাপের সময় বেশ গরম পড়বে সেটা আগেই জানা গিয়েছিল। আর এর জন্য প্রতিটি স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসিয়েছিল আয়োজকরা তাতে হলো হিতে বিপরীত। এই ব্যবস্থার কারণেই কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গিয়েছে।
এর আগে ব্রাজিল দলে চলছিল ছোটখাটো ইনজুরি সমস্যা। এরপর খবর আসে কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ছেন। পরবর্তীতে আন্তনি সোজাসাপটা উত্তরে জানিয়েছেন কাতার স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ছেন।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আন্তনি বলেন, এটা একটু কঠিন ছিল (অসুস্থতা)। আমি কয়েকদিন ধরে অস্বস্তি অনুভব করেছি, যা আমার কাছে একটু জটিল লেগেছে। আমি এখন শতভাগ সেরে উঠেছি। মূলত স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার কারণে গলায় সমস্যা হচ্ছিল।
.png)
তবে নিজে সেরে উঠছেন জানিয়ে আন্তনি যোগ করেন, শুধু আমি না, অন্য খেলোয়াড়দেরও কাশি ও বাজে ধরনের গলার সমস্যা হচ্ছিল। আমি খুশি যে আমি সেরে উঠেছি, দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যখনই দরকার হবে, আমি আছি।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!