এবারও তার ব্যক্তিক্রম হলো না। মোস্তাফিজকে রেখে দিয়েছে তার দল। আর সাকিবের ভিত্তিমূল্য উঠেছে বেশ চওড়া। আইপিএলের গত আসরের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু কোনো দল পাননি তিনি। এবারের নিলামে ভিত্তিমূল্য কমিয়ে নিয়ে এসেছেন দেড় কোটি রুপিতে।
ভিত্তিমূল্য দেড় কোটি রুপির তালিকায় সাকিব ছাড়াও আছেন শন অ্যাবট, রাইলি মেরেডিথ, জাই রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, দাভিদ মালান, জেসন রয় ও শেরফেন রাদারফোর্ড।
.png)
চলতি মাসের ২৩ তারিখে কোচিতে হবে এবারের আইপিএলের নিলাম। এবারের আসরের নিলামের জন্য ৯৯১ ক্রিকেটারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি। সেখানেই সাকিবকে দেড় কোটির ঘরে রাখা হয়েছে। সাকিব ছাড়াও নিলামের প্রাথমিক তালিকায় আছেন আরো ৫ বাংলাদেশি ক্রিকেটার।
প্রাথমিক তালিকায় নাম নিবন্ধন করাদের মধ্যে ৭১৪ জন ভারতীয় ও ২৭৭ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। তবে সবাইকে নিলামে রাখা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা মতো খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় রেখে বাকিদের বাদ দেওয়া হবে। এই তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
এবারের মিনি নিলামে প্রতিটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার রাখা যাবে। নিলাম থেকে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলি, এর মধ্যে বিদেশি ক্রিকেটারের জন্য বরাদ্দ মাত্র ৩০টি জায়গা। সুতরাং লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ জন নাম নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়া থেকে। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে আছেন ৫২ জন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের আছেন ৩৩ জন, ইংল্যান্ডের ৩১ জন, নেদারল্যান্ডসের ৭ জন, সংযুক্ত আরব আমিরাতের জন ও নামিবিয়ার ৫ ক্রিকেটার আছেন তালিকায়।