ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ

ভারত শিবিরে সাকিবের জোড়া আঘাত, ফিরলেন রোহিত-কোহলি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ৪ ডিসেম্বর ২০২২
ভারত শিবিরে সাকিবের জোড়া আঘাত, ফিরলেন রোহিত-কোহলি
সাকিবের উদযাপন -বিসিবি

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে প্রতিবেশি দুই দেশ। টস হেরে আগে ব্যাট করছে ভারত। যেখানে ভারতীয় শিবিরে জোড়া আঘাত করেছে সাকিব আল হাসান। পরপর রোহিত ও কোহলিকে ফিরিয়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শিখর ধাওয়ান।

Advertisement

প্রথম পাঁচ ওভার কোনো সমস্যা ছাড়াই কাটিয়ে দেন ভারতীয় দুই ওপেনার। তবে ষষ্ঠ ওভারে বাঁধে বিপত্তি। এ সময় মেহেদী মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ৭ রান করা শিখর।

প্রথম দশ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল এক উইকেটে ৪৮ রান। রোহিত ও বিরাট কোহলির ব্যাটে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। এমন সময় আক্রমণে এসেই জোড়া আঘাত হেনে সব হিসেব উল্টে দেন সাকিব আল হাসান।

নিজের দ্বিতীয় ডেলিভারিতে অনন্য আর্ম বলে রোহিতকে বোল্ড করেন সাকিব। এক বল বিরতি দিয়ে কোহলিকে ফেরান তিনি। যেখানে অবিশ্বাস্য এক নজরকাড়া ক্যাচ ধরে বড় ভূমিকা রাখেন লিটন দাস। সাজঘরে ফেরার আগে রোহিত ২৭ ও কোহলি ৯ রান করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!