ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

দুর্দান্ত জয়ের পর যা বললেন আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ৪ ডিসেম্বর ২০২২
দুর্দান্ত জয়ের পর যা বললেন আর্জেন্টিনার কোচ
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

কাতার বিশ্বকাপে ফেবারিট হিসেবে আসলেও প্রথম ম্যাচের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি আর্জেনন্টিনা। তবে এরপর আর পিছনে তাকায়নি মেসি বাহিনী। নক-আউট পর্বের ম্ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। এ ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, আমরা সন্তুষ্ট। আজকের ম্যাচ ভীষণ কঠিন ছিল। তারা প্রবল চাপে ফেলে দিয়ে আমাকে নাভিশ্বাস তুলে ছেড়েছিল।

ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় মেসির দল।

ম্যাচে ৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া। বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন গুডউইন। বক্সের মধ্যে এনজো মার্তিনেসের মাথায় লেগে বলের দিক বদলে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। 

Advertisement

আত্মঘাতী গোল দেওয়া হয় মার্তিনেসের নামে। জিততে শেষ পর্যন্ত বেশ কষ্টই করতে হয় মেসিদের।

এমন কঠিন লড়াইয়ে জয়ের তৃপ্তি ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। 

তিনি বলেন, শেষ সময়ে এমন ভোগান্তিতে পড়া আমাদের উচিত হয়নি। কারণ আমাদের সামনে সুযোগ ছিল আরও এগিয়ে যাওয়ার। তবে আমার ছেলেদের জন্ম হয়েছে এই ধরনের ম্যাচ খেলার জন্যই।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!