ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ থেকে ফিরে গেলেন ইংলিশ ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ৫ ডিসেম্বর ২০২২
বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ থেকে ফিরে গেলেন ইংলিশ ফুটবলার
রহিম স্টার্লিং। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই হঠাৎ খবর আসে দল ছাড়ছেন তারকা ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তখন অনেকের মনে সন্দেহ ঘনীভূত হতে থাকে, আসলে কী কারণে দল ছাড়ছেন ইংলিশ তারকা? কোনো কোন্দল না তো? পরে জানা গেলো আসল রহস্য। বাড়িতে ডাকাতি হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন স্টার্লিং।

জানা গেছে, লন্ডনের বাড়িতে ডাকাতি হওয়ায় কাতার বিশ্বকাপ থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন রাহিম স্টার্লিং। কোয়ার্টার ফাইনালে ওঠা ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ফিরবেন কি না পরিষ্কার নয়। গতকাল রাতে ইংল্যান্ড-সেনেগাল শেষ আটের ম্যাচের পর স্টার্লিংয়ে দেশে ফেরার কথা নিশ্চিত করেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ইএসপিএন ইউকের সূত্রমতে জানা গেছে, শনিবার রাতে স্টার্লিংয়ের লন্ডনের বাসায় ডাকাতি হয়েছে। তার ঘনিষ্ঠ বন্ধুরা, বান্ধবী পাইগ এবং দুই সন্তান বিশ্বকাপ দেখতে কাতারেই ছিলেন। লন্ডনে ছিলেন তাঁর মা। এই ফাঁকেই ইংলিশ তারকার সর্বনাশ করেছে ডাকাত দল।  তবে ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। 

Advertisement

ওইদিকে রোববার শেষ আটের খেলায় সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি হবে শনিবার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!