ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ

কোহলিকে বোল্ড করে ফেরালেন এবাদত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ৭ ডিসেম্বর ২০২২
কোহলিকে বোল্ড করে ফেরালেন এবাদত
বিরাট কোহলিকে বোল্ড আউট করে উল্লাসে ছুটছেন এবাদত হোসেন

ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ করেছে টিম টাইগার। সফরকারীদের ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিকে বোল্ড করে ঘরে ফেরালেন এবাদত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭ রান। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

Advertisement

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানে করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজ ১০০* ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭ রান করেন। 

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারলেন না বিরাট কোহলি। দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন ভারতের এই ব্যাটিং ভরসা।

ইবাদত হোসেনের গতিময় স্কিডি শর্ট বল পুল করতে চেয়েছিলেন কোহলি। ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে এলোমেলো হয়ে যায় স্টাম্প। মাত্র ৫ রান করেন এ ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!