[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ
ভারত বধের মিশনে চট্টগ্রামে টাইগাররা
বাংলাদেশ দল
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে আজ চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। একই ফ্লাইটে সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা চট্টগ্রামে পৌঁছান।
ব্যক্তিগত কারণে চট্টগ্রাম যেতে পারেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল চট্টগ্রামে পৌঁছাবেন তিনি।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে কোন অনুশীলন সেশনে অংশ না নেয়ার সম্ভাবনা রয়েছে তার।
.png)
মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথম দুই ম্যাচ জিতে তিন ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দলের জয়ে বড় অবদান ছিলো সাকিবেরও। ৩৬ রানে সাকিবের ৫ উইকেট শিকারে ১৮৬ রানে অলআউট হয় ভারত।
বাংলাদেশের কাছে হোয়াইওয়াশ এড়াতে চট্টগ্রামে পৌঁছেছে ভারত দলও। কিন্তু টিভিসি শুটিংয়ে জন্য ঢাকাতেই আছেন টিম ইন্ডিয়ার সেরা তারকা বিরাট কোহলি।
তৃতীয় ওয়ানডে ছাড়াও, ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টও চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!