ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

অস্ত্রোপাচারের টেবিলে শুয়ে বিশ্বকাপ দেখলেন রোগী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৬, ৯ ডিসেম্বর ২০২২
অস্ত্রোপাচারের টেবিলে শুয়ে বিশ্বকাপ দেখলেন রোগী
অস্ত্রোপাচারের টেবিলে শুয়ে বিশ্বকাপ দেখছেন রোগী

ফিফা বিশ্বকাপকে কেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়, আরেকবার দেখা গেলো তার নজির। ফুটবল বিশ্বকাপ যে উন্মাদনার পারদের শেষ প্রান্তও ছাড়িয়ে যায় সেটাই দেখা গেলো। অস্ত্রোপাচারের টেবিলে শুয়েও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করলেন রোগী।

এই অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন একজন ফুটবল ভক্ত। হাসপাতালে যখন তার অস্ত্রোপচার চলছিল তখন তার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার ব্যবস্থা করতে হয়েছে চিকিৎসকদের। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের কিয়েলস শহরের একটি হাসপাতালে।

ইতিমধ্যেই এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, অপারেশন থিয়েটারের রোগীর অপারেশন চলছে। একই সময়ে ভিতরে একটি টেলিভিশনের পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচও চলছে। রোগীর চোখ আটকে আছে টিভি পর্দায়।

Advertisement

জানা গেছে, ২৫ নভেম্বর কিয়েলসে ওই ফুটবল ভক্তের নিম্নাংশে অস্ত্রোপচার করা হয়। ওই সময় তিনি সার্জনদের জিজ্ঞাসা করেন, অস্ত্রোপচার করার সময় তিনি ওয়েলস ও ইরানের মধ্যকার ম্যাচটি দেখতে পারবেন কি না। রোগীর এই আবদার ফেলতে পারেননি চিকিৎসকরা। এরপর অপারেশন থিয়েটারে একটি টেলিভিশন সেট আনা হয় এবং তাকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়।

এই কাণ্ড ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একজন লিখেন, অস্ত্রোপচারের সময় খেলা দেখার এ ঘটনায় রোগীর পাশাপাশি চিকিৎসাদেরও বড় ট্রফি প্রাপ্য।

আরেকজন লেখেন, এটা এখন ওটি-তে খুব সাধারণ ব্যাপার। রোগীর দুশ্চিন্তা দূর করার জন্য আমাদের এ ধরনের চর্চা করতে হবে। একটি ভালো গান,ওয়েব সিরিজের পর্ব বা লাইভ ফিফা ম্যাচ এই সময়ে কাজে আসতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!