ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

মার্কিন সাংবাদিকের মৃত্যুর কারণ জানা গেল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:৪১, ১০ ডিসেম্বর ২০২২
মার্কিন সাংবাদিকের মৃত্যুর কারণ জানা গেল
ছবি: ফিফা

কাতার বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে মারা যান মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহল।

ম্যাচের অতিরিক্ত সময়ের উত্তেজনাকর মুহুর্তে হঠাৎ অসুস্থতা বোধ করে পড়ে যান তিনি। এরপরই লুসাইল স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের জটলা। তার প্রাথমিক চিকিৎসার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাকে দোহার সবচেয়ে বড় হাসপাতাল হামাদে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

বিশ্বকাপ কাভাররত অবস্থায় সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গ্র্যান্টের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি ফুটবল বিশ্বে অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন।

Advertisement

১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ কাভার করে আসছেন। ৮ বিশ্বকাপ কাভার করায় তিনি ২৯ নভেম্বর বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের সংস্থা এআইপিএস থেকে সম্মাননা পেয়েছিলেন। 

প্রাথমিক ধারণ, ওই মার্কিন সাংবাদিক হার্ট অ্যাটাক করেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তার মৃত্যুর কারণ জানানো হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের সংবাদ সংগ্রহের সময় ‘জ্ঞান হারিয়ে পড়ে যান’ তিনি।

অসুস্থতা বোধ করায় মেইন মিডিয়া সেন্টারে অবস্থিত মেডিকেল সেন্টারে চিকিৎসাও নিয়েছিলেন। তাঁর সতীর্থদের ধারণা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। আমেরিকার ফুটবল ফেডারেশনও হার্ট অ্যাটাককে কারণ হিসেবে উল্লেখ করেছে। 

তিনি আমেরিকার ও বিশ্ব ফুটবল নিয়ে অনেক ভালো প্রবন্ধ লিখেছেন। বিশেষ করে নারী ফুটবল নিয়ে তাঁর অনেক ভালো রিপোর্ট রয়েছে। 

 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!