আগামী বুধবার ১৪ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে আফ্রিকার এই দেশটি।
এই ম্যাচে ঘরের মাঠের অনুভূতি দিতে তৎপর দেশটির সরকারি বিমান সংস্থা রয়্যাল এয়ার ম্যারক (আরএএম)। আর তাই কাতার গামী যাত্রী সমর্থকদের জন্যও তারা বিমান যাত্রায় দিয়েছে বিশেষ ছাড়। মরক্কান ফুটবল ভক্তদের দোহায় নিতে ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে মরক্কো।
.png)
ক্যাসাব্লাঙ্কা থেকে দোহায় ফুটবল ভক্তদের নিয়ে যেতে ৩০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আরএএম। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই এয়ারলাইনস। মঙ্গলবার ও বুধবার সমর্থকদের নিয়ে ফ্লাইটগুলো দেশ ছাড়বে।
মরক্কো নকআউট নিশ্চিতের পর থেকে ফিরতি বিমানের টিকিটে মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তাতে হাজার হাজার মরক্কান দর্শক স্টেডিয়ামে গিয়ে দলকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন।
ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে মরক্কো। পরের ম্যাচে ২-০ গোলে জিতে বেলজিয়ামকে বিদায়ের পথ দেখায়। এরপর কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে স্থান করে নেয় তারা।
সেখানে স্পেনের সঙ্গে টাইব্রেকারে ৩-০ তে জিতে নিজেদের সেরা সাফল্য পায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিক করে। ছাড় দেয়নি পর্তুগালকেও, ১-০ গোলে জিতে নিশ্চিত করেছে সেমিফাইনালও। যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।