কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। তিন বিশ্বকাপে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ আর্জেন্টিনার সামনে। তবে এই ম্যাচে চারটি রেকর্ড হাত ছানি দিয়ে ডাকছে মেসিকে। যার দুটি ইতিমধ্যে করে ফেলেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি।
মঙ্গলবার রাত ১ টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলতে নেমেছে আর্জেন্টিনা।
.png)
এই ম্যাচে সবার চোখ লিওনেল মেসির দিকে। পাঁচটি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলছেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সাবেক জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথাউসের পাশে বসলেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর যদি ক্রোয়েটদের হারিয়ে ফাইনালে উঠে যান, তাহলে সবাইকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নিবেন লিওনেল মেসি।
নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার যৌথ শীর্ষ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে নাম লেখান মেসি। বিশ্বমঞ্চে দুজনেরই গোল ছিল ১০টি। আর একটি গোল করলেই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন তিনি।
এমন সমিকরণের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল করেন মেসি। এতেই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তকমাটা নিজের করে নিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
বাতিস্তুতার বিশ্বকাপ রেকর্ড ছোঁয়ার আগে মেসি ছাড়িয়ে যান আর্জেন্টিনা আইকন দিয়েগো ম্যারাডোনাকে, যিনি আন্তর্জাতিক শীর্ষ প্রতিযোগিতায় ২১ ম্যাচ খেলে ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ ইতিহাসে এখন সর্বোচ্চ অ্যাসিস্ট করা আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনা।
কিন্তু আজ অন্তত্ব এক গোল সতীর্থকে দিয়ে করালে বিশ্বজয়ী অধিনায়ককেও ছুঁয়ে ফেলবেন মেসি।
আর্জেন্টিনার ১০ গোলে ৭টিতে অবদান ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অ্যাসিস্ট করলে অ্যাসিস্টের দিক দিয়ে মেসি প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে চারটি ভিন্ন ম্যাচে এই কীর্তি গড়বেন।
এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনাকে দিয়ে গোল করিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট রাউন্ডে পাঁচটি অ্যাসিস্টের মালিক হন মেসি, ছাড়িয়ে যান পেলেকে।