ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ

টাইগারদের বোলিং তোপে ব্যাটিং ধসে ভারত, আউট কোহলি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯, ১৪ ডিসেম্বর ২০২২
টাইগারদের বোলিং তোপে ব্যাটিং ধসে ভারত, আউট কোহলি
তাইজুল ইসলাম

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়েছে সফরকারীরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ তিন উইকেটে ৫০ রান।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দলের হয়ে উদ্বোধনে নামেন অধিনায়ক কেএল রাহুল ও শুভমান গিল।

Advertisement

প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন রাহুল-গিল। তবে ঘণ্টা পেরোতেই ছন্দপতন। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে সাজঘরে ফেরেন গিল। ইয়াসির আলির তালুবন্দী হওয়ার আগে এই ওপেনার করেন ২০ রান।

এখানেই থামেননি তাইজুল। সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে দারুণ টার্নে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। মাত্র ১ রানে আউট হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

এর আগে রাহুলকে বোল্ড করেন পেসার খালেদ আহমেদ। ২২ রানে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। বর্তমানে চেতেশ্বর পূজারা ও রিশাভ পান্ট ব্যাট করছেন।

আজকের ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও খেলছেন তিনি। এদিকে, বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছে ব্যাটার জাকির হোসেনের। 

প্রথম টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস বোলিংয়ে ইবাদত হোসেনের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!