বিশ্বকাপের ট্রফি কেন পিএসজির ঘরে যাবে? অনেকের মনেই এমন প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের উত্তরের সঙ্গে জড়িত লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের নাম। এই দুই তারকাই খেলেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। ফাইনালে তারাই লড়বেন শিরোপার জন্য।
বিশ্বকাপের মেসি রয়েছেন নিজের সেরা ছন্দে। ছয় ম্যাচে মেসির পাঁচ গোল আর তিন অ্যাসিস্ট। সাথে চার বার হয়েছেন ম্যাচসেরা। এই হিসেবই বলে দেয় কী দারুণ খেলছেন মেসি। এটাই মেসির বিশ্বকাপের সেরা ফর্ম। শিরোপাটাও তার হাতেই দেখতে চান অনেকে।
.png)
অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবেন এমবাপ্পে। অথচ বয়স মাত্র ২৩। এতো কম বয়সে বিশাল অর্জনের সামনে তিনি। ফর্মও তার বেশ ভালো। ছয় ম্যাচে মেসি চেয়ে একটা কম অ্যাসিস্ট করলেও গোলে তিনি মেসির সমান।
দিনশেষে ফাইনালে কে হাসবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে ১৮ তারিখের জন্য। কিন্তু লড়াইটা হবে দুই ক্লাব সতীর্থ মেসি ও এমবাপ্পের মধ্যে। তাতে যেই জিতুক, ফরাসি ফুটবল ক্লাব পিএসজির কোনো ক্ষতি নেই। এক হিসেবে বিশ্বকাপটা যে যাচ্ছে তাদের ঘরে।