ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং

রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ আরচ্যারি দল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:১৬, ১৯ ডিসেম্বর ২০২২
রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ আরচ্যারি দল
ছবি: ডেইলি বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিতব্য '২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩' এ অংশগ্রহণ করতে আজ রাত ৮টার ফ্লাইটে ঢাকা ছাড়বে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারি দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন জানায়, সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

শারজাহতে আগামীকাল টিম ম্যানেজারস মিটিং, ইকুইপমেন্ট ইন্সপেকশন ও অফিসিয়াল প্র্যাক্টিস অনুষ্ঠিত হবে।

Advertisement

২১ ডিসেম্বর টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ আরচ্যারি দল ১০টির মধ্যে ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, রিকার্ভ মহিলা একক ইভেন্ট, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট,কম্পাউন্ড মহিলা একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট, কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্ট এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।

বাংলাদেশ আরচ্যারি দল:

টিম ম্যানেজার: ডা. মো. এহছানুল করিম

প্রধান প্রশিক্ষক: মার্টিন ফ্রেডরিক

সহকারী প্রশিক্ষক: মোহাম্মদ হাসান

রিকার্ভ পুরুষ: মো. সাগর ইসলাম, মো. মিশাদ, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল

রিকার্ভ মহিলা: ফামিদা সুলতানা নিশা

কম্পাউন্ড পুরুষ: মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব, মো. সোহেল রানা

কম্পাউন্ড মহিলা: পুস্পিতা জামান, রোকসানা আক্তার, বন্যা আক্তার।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!