ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইমাদ ওয়াসিমকে দলে ভেড়ালো সিলেট স্ট্রাইকার্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ২১ ডিসেম্বর ২০২২
ইমাদ ওয়াসিমকে দলে ভেড়ালো সিলেট স্ট্রাইকার্স
সংগৃহীত ছবি

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের এবারের আসরের। ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে। শেষ মুহূর্তে নিজেদের দল আরেকটু ভারী করলো সিলেট স্ট্রাইকার্স। 

পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে তারা। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। মঙ্গলবার রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। 

ইমাদ দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকলেও খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার এই অলরাউন্ডারকে দেখা যাবে বিপিএলেও। ইমাদ ছাড়াও বিপিএলে দেখা যাবে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীরা। 

এছাড়াও থাকছেন আবরার আহমেদ, শোয়েব মালিক, শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইফতেখার আহমেদ, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহর মতো ক্রিকেটাররা। বিপিএলে বারবারই পাকিস্তানিদের জয়জয়কার। এবারও সেটা দেখা যাবে।

Advertisement

বিপিএলে সিলেট স্টাইকার্সের স্কোয়াড -

সরাসরি চুক্তিতে: মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম।

ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরর্জ, গুলবাদিন নায়েব, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!