[ খেলা ]
ফিলিস্তিনের ফুটবলারকে গুলি করে হত্যা করলো ইসরায়েল
ছবি: সংগৃহীত
এবার ইসরাইল-ফিলিস্তিন অশান্তির বলি হলেন ইসরায়েলি ফুটবলার। নিহত ওই ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ। অধিকৃত পশ্চিম তীরে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরায়েলি বাহিনী। ওই সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
.png)
এসময় ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দারাগমেহ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন। নিহত ফুটবলার দারাগমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন।
ফুটবল বিষয়ক জনপ্রিয় আরব ওয়েবসাইট 'কুরা'র দেওয়া তথ্য অনুযায়ী, দারাগমেহ এ মৌসুমে নিজ দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি ৬টি গোল করেছেন চলতি মৌসুমে।
দারাগমেহ সংঘর্ষে জড়িত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল জাজিরা, মিডলইস্ট আই।
ডেইলি-বাংলাদেশ/সালি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!