এই খবর শুনে সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিলেন আর্জেন্টিনা সরকারকে। তবে শেষ পর্যন্ত জানা গেলো তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে আর্জেন্টাইন গণমাধ্যম এল ফিয়ানসিয়েরোর বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ দৈনিক দ্য সান ও ডেইলি মেইল।
এছাড়াও ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে মেসির ছবি যুক্তির বিষয়টি ভিত্তিহীন। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টনার কেন্দ্রীয় ব্যাংক বুম ব্যাঙ্কো সেন্ট্রাল ডে লা রিপাবলিকা আর্জেন্টিনা (বিসিআরএ)।
.png)
ব্যাংকটির কমিউনিকেশন এন্ড কমিউনিটি রিলেশনের সিনিয়র ম্যানেজার ফার্নান্দো আলোনসো জানিয়েছেন,‘এই বিষয়টা সত্য নয়। এই বিষয়ে ব্যাংক ম্যানেজমেন্ট কিছুই জানে না এবং এমন কোনো পরিকল্পনা এখনো হয়নি।’