ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৫:৫৫, ২৮ ডিসেম্বর ২০২২
টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন লিটন দাস
ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টেও এগিয়ে গেলেন লিটন দাস। আইসিসির সাপ্তাহিক র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন লিটন ।

এর মাধ্যমে টেস্ট র‌্যাংকিংয়ের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় উঠলেন লিটন কুমার দাস। 

লিটন কুমার দাসকে বলা ক্ল্যাসিক ব্যাটার। তার ব্যাটিং জাদুতে দেশের তারকা তো বটেই, বিদেশি তারকারাও বুদ হয়ে থাকেন। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিদান পেলেন লিটন। টেস্ট র‌্যাংকিংয়ের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পা রাখলেন এই ডানহাতি।

আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় লিটন এখন আছেন ১২ নম্বরে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত আর কোনো ব্যাটার এই অবস্থানে পৌছাতে পারেননি। 

Advertisement

আইসিসি টেস্ট ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসেও যা সেরাদের সেরা।
লিটনের আগের সেরা ছিল ১৪তম। তার সঙ্গে একই অবস্থানে ছিলেন ওপেনার বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালও।,

এবার তামিমকে পেছনে ফেলে দুই ধাপ এগোলেন লিটন। লিটনের এমন উত্থানে বছরজুড়ে তার ব্যাটের রানের ফোয়ারা তো ছিলোই, ভারতের বিপক্ষে মিরপুরে ২৫ ও ৭৩ রানের ইনিংস দুটিও বেশ কাজে দিয়েছে।

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট শেষে তার অবস্থান ছিল ১২।  এরপর নেমে গিয়েছিলেন। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে অবস্থান ছিল ১৪। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলে আবার ফিরেছেন ১২ নম্বরে।

বাংলাদেশের উল্লেখযোগ্য অন্য ব্যাটসম্যানদের ক্যারিয়ার সেরা অবস্থানের মধ্যে তামিম আছেন ১৪তে। বাকিদের মধেয় সেরা বিশে আছেন কেবল তিনজন - মুশফিকুর রহিম (১৬), সাকিব আল হাসান (১৭) ও মুমিনুল হক (১৮)।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!