বৃহস্পতিবার ইয়াসির আলী চৌধুরীকে এবারের বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়ন হিসেবে নাম ঘোষণা করেন খুলনা টাইগার্সের অফিসিয়ালরা।
নাসিম শাহ-ফখর জামানদের মতো ক্রিকেটারদের সঙ্গে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, ইয়াসির আলী, নাসুম আহমেদের মতো তারকারা।
.png)
তবে স্কোয়াডে বিদেশিদের মধ্যে পাকিস্তানের আধিক্য বেশি থাকায় খুলনাকে ভুগতে হতে পারে। কারণ পাকিস্তান সুপার লিগ শুরু হলে তাদের আর পাওয়া যাবে না। তখন নতুন করে খুঁজতে হবে ক্রিকেটার।
এক নজরে খুলনা টাইগার্স
সরাসরি চুক্তিতে:
তামিম ইকবাল, আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি:
মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে বিদেশি :
দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।
সব মিলিয়ে স্কোয়াড:
ইয়াসির আলী (অধিনায়ক), তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিষ্কা ফার্নান্ডো, নাসিম শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ফন মিকেরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, শারজিল খান, ফখর জামান, অ্যান্ড্রু বালবার্নি।