ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২৩

ঢাকা ডমিনেটরর্সের এবারের কান্ডরী নাসির 

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৫:৫৯, ৫ জানুয়ারি ২০২৩
ঢাকা ডমিনেটরর্সের এবারের কান্ডরী নাসির 
ছবি: সংগৃহীত

আগামীকাল ৬ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের নবম আসর। এবারের আসরে মোট ৭ দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

এরইমধ্যে অংশ গ্রহণকারী কয়েকটি দলের অধিনায়কের নাম প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সে তালিকায় নাম লিখিয়েছে ঢাকা ডমিনেটরসও। নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব সামলাবেন নাসির হোসেন। 

Advertisement

জানা গিয়েছিল, ঢাকা দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। তবে শেষ পর্যন্ত নাসিরের কাঁধেই উঠল গুরুদায়িত্ব।

বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসিরকে।

একনজরে ঢাকা ডমিনেটরস:

সরাসরি চুক্তিতে:

তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি:

মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি:

শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!