আর সেটারই প্রমাণ হিসেবে যেন আর্জেন্টিনার ঘরে ঘরে এখন জন্ম নিচ্ছে ‘লিওনেল’।
মেসির শহর রোজারিও যে প্রদেশে অবস্থিত, সেই সান্তা ফে অঞ্চলে দেখা গেছে ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদের ৭০ জনের নাম রাখা হয়েছে লিওনেল। শুধু মেসির শহরেই যদি এই অবস্থা হয়, তাহলে পুরো আর্জেন্টিনার অবস্থা কী হবে?
.png)
শুধু ছেলে বাচ্চাদের নামই হবে লিওনেল, তা কী করে হয়? মেয়ে হলে লিওনেলা নাম রাখতেও পিছপা হননি আর্জেন্টাইন বাবা মায়েরা। আর্জেন্টিনার নাগরিক নিবন্ধন দফতর জানাচ্ছে, বিশ্বকাপের পর দেশটিতে লিওনেল বা লিওনেলা নাম রাখার প্রবণতা ৭০০ গুণ বেড়ে গেছে।
সেখানকার পরিচালক মারিয়ানো গালভেজ সম্প্রতি সান্তা ফে এলটি৯ নামক এক রেডিও অনুষ্ঠানে জানান আরো এক তথ্য। লিওনেলের পাশাপাশি জুলিয়ান কিংবা এমিলিয়ানো নাম রাখার প্রবণতাও বেড়ে গেছে বহুগুণে। তবে সবচেয়ে বেশি আবেদন যে লিওনেল নাম রাখারই এসেছে, তা বলাই বাহুল্য।