আর্জেন্টিনায় শিরোপা জয়ের উদযাপন শেষে পর্তুগালে ফিরেছিলেন এঞ্জো। বেনফিকার প্রথম ম্যাচটিতেও খেলেছেন। তবে ৩০ ডিসেম্বর লিগে ব্রাগার মাঠে ৩-০ গোলে হেরে যাওয়া সেই ম্যাচের পর আবার আর্জেন্টিনায় চলে যান বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আর্জেন্টিনায় যাওয়ার আগে ক্লাবকে বলে যাননি এঞ্জো। ফলে শাস্তির মুখে পড়তে হলো তাকে। শাস্তি হিসেবে পোর্তিমোনেন্সের বিপক্ষে বেঞ্চেও ছিলেন না ফার্নান্দেজ। তাকে দলে রাখেননি কোচ রজার শ্মিট।
.png)
ম্যাচ শেষে বেনফিকার কোচ বলেছেন, 'এঞ্জোর আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না। সে দুটি ট্রেনিং সেশন মিস করেছে। এটা মেনে নেয়া যায় না।’
বেনফিকা কোচ আরো যোগ করেন, ‘এঞ্জো ফার্নান্দেজ যা করেছে, তা ঠিক নয়। এ কারণেই আজ সে এ ম্যাচে নেই। এখন তার সবকিছু পরিষ্কার। আমার বলতে ভালো লাগছে যে আগামীকাল (আজ) সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। '