ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবলকে বাই জানালেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:১১, ৯ জানুয়ারি ২০২৩
ফুটবলকে বাই জানালেন গ্যারেথ বেল
ছবি: সংগৃহীত

ওয়েলস ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে আনার অন্যতম নায়ক অধিনায়ক গ্যারেথ বেল। তার হাত ধরেই ৬৪ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পায় ওয়েলস। সেই বেল এবার মাঠের ফুটবলকে বিদায় জানালেন।

সোমবার নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৩ বছর বয়সী এ ফুটবলার। 

ফেসবুকে তিনি লেখেন, ‘স্বদিচ্ছায় ও স্বজ্ঞানে সবকিছু বিবেচনা করে আমি ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমার সকল সাবেক ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই সময় জীবনের পরবর্তী পর্ব শুরু করার।’

Advertisement

ওয়েলসের মতো দেশের ফুটবলার হয়ে ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েন বেল। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ মিলিয়ন ইউরোর ক্লাবে জায়গা করে নেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে তার অর্জনটাও নেহায়েত কম নয়। ২০১৩ সালে লা লিগার জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়ে ২৫৮ ম্যাচে করেছেন ১০৬টি গোল, অ্যাসিস্ট করেন ৬৭টি। 

এখানেই শেষ নয়, ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স জিতেছেন ৫ বার। তিনবার করে জিতেছেন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা। এছাড়া টটেনহ্যাম হটস্পারে থাকাকালে একবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছেন। সেই গ্যারেথ বেলই এবার চিরতরে বিদায় বললেন ফুটবলকে।

রিয়াল মাদ্রিদের দারুণ এক ক্যারিয়ার শেষ করার পর ২০২২ সালে জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন বেল। এরপর বিশ্বকাপে ওয়েলসের হয়ে খেলেন তিনি। কিন্তু কে জানতো, বিশ্বকাপ শেষ হলেই অবসরে চলে যাবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!