এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, এই তিন ক্রিকেটারের ম্যাচ ফি’র ১৫ ভাগ জরিমানা করা হয়েছে।
বিসিবির খেলোয়াড় আচরণ বিধির লেভেল-১ অপরাধ করার কারণে শাস্তি হিসেবে এই জরিমানা আরোপ করা হয়। আচরণ বিধির আর্টিকেল ২.৪ এর বিধি ভঙ্গ করেছেন সাকিব এবং নুরুল হাসান সোহান। এনামুল হক বিজয় ভঙ্গ করেছেন ২.৮ এর বিধি।
.png)
শুধুমাত্র জরিমানাই নয়, এই তিন খেলোয়াড়ের নামের একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করে দেয়া হলো।
ম্যাচ রেফারি আকতার আহমেদের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে বিসিবি। তিন ক্রিকেটারই তাদের শাস্তি মেনে নিয়েছে। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।