ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তুরিনোর কাছে হেরে এসি মিলানের বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৩, ১২ জানুয়ারি ২০২৩
তুরিনোর কাছে হেরে এসি মিলানের বিদায়
ছবি: সংগৃহীত

ইতালিয়ান কাপ ফুটবল থেকে ছিটকে গেল জায়ান্ট এসি মিলান। টুর্নামেন্টের শেষ ষোলর লড়াইয়ে দশ জনের তুরিনোর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে দলটি।

গতকাল সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে তুরিনোর হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন মিশেল অ্যাডোপো।

ম্যাচের ১১৪তম মিনিটে ব্রায়ান বায়েয়ের নিচু শটের ক্রস থেকে পাওয়া বল টোকা দিয়ে জালে জড়িয়ে দেন ফরাসি তারকা অ্যাডোপো। এর আগে নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হবার মাত্র ২১ মিনিট বাকী থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক তুরিনোর কফি দিদি। 

Advertisement

এই জয়ে শেষ আটে জায়গা করে নিল তুরিনো। আগামী মাসে কোয়ার্টার ফাইনালে সাম্পদোরিয়া অথবা ফিওরেন্টিনার মোকাবেলা করবে ক্লাবটি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!