৮ মাস পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই বল হাতে চমক দেখিয়েছেন মাশরাফী। এখন পর্যন্ত আসরে ৫ ম্যাচে ১৬ ওভার বল করে উইকেট পেয়েছেন ৭টি। ঢাকার ডমিনেটর্সের বিপক্ষে মাত্র ১ ওভার বল করেছেন ম্যাশ।
ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ১১ রানের সঙ্গে বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইমাদ ওয়াসিম। সংবাদ সম্মেলনে পাকিস্তানি অলরাউন্ডার অধিনায়ক ও নেতা মাশরাফীর প্রশংসায় পঞ্চমুখ।
.png)
ইমাদ বলেন ‘মাশরাফী গ্রেট লিডার। গ্রেট হিউম্যান বিইং। আমি যাদের সঙ্গে কাজ করেছি, সেরা মানুষদের একজন উনি। ক্রিকেটে তিনি কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। ক্রিকেটের ওঠা-নামা সম্পর্কে জানেন, কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। '
ইমাদ আরো যোগ করেন, 'তিনি কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। তার জন্য আমার সবটুকুই সম্মানের। তাকে বড় ভাইয়ের মতই সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন, তাই আমরা অনুসরণ করি। '