বিপিএলে পঞ্চম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের অধিনায়ক।
ম্যাচে ৪৩ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় ৮৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যা আবার সব মিলিয়ে সাকিবের টি-২০ ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
.png)
সাকিবের আগে বিপিএলে ২ হাজার রান করেছেন আরো চার ক্রিকেটার। এই তালিকায় আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। ৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২।
বিপিএলে ২ হাজার রান করা ব্যাটাররা:
ব্যাটার ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল ৮৩ ৮২ ২৭৩৭
মুশফিকুর রহিম ১০২ ৯৬ ২৬৩১
মাহমুদুল্লাহ রিয়াদ ৯৬ ৯০ ২১১৯
ইমরুল কায়েস ৯৮ ৯৭ ২১০১
সাকিব আল হাসান ৯২ ৯০ ২০১২