শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের কাশিপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আনুশকার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম আবু জাহের। সে বরিশালে ফুফুর বাসায় থেকে লেখাপড়া করতো ও ক্রিকেট খেলতো।
জানা যায়, আনুশকা তার দুই বন্ধু শাওন ও জুবায়ের আহমেদের সঙ্গে মোটরসাইকেলে কাশিপুরের দিক থেকে নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিলেন। পথে সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
.png)
মোটরসাইকেল আরোহী তিন জনই গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আনুশকা আক্তার লিজা মারা যান।
আহতদের মধ্যে অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আহত শাওন কাশিপুর বাজার এলাকার আবুল হোসেনের ছেলে এবং জুবায়ের আহমেদ মুলাদী উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
আনুশকা বরিশাল জেলা নারী ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। ফুফুর বাসায় থেকে পড়ালেখা করার পাশাপাশি ভালো ক্রিকেটও খেলতো এই নারী ক্রিকেটার। ভালো খেলতে পারতো বলে বিভিন্ন সময় বরিশালের বাইরেও ম্যাচ খেলতে যেতো সে।