বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে গেছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। ক্যারিয়ারের শেষ ম্যাচটি তার জন্য সুখের না হলেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তিনি অসংখ্য শুভেচ্ছা বার্তা পাচ্ছিলেন।
যদিও স্বামী শোয়েব কিছু বলেননি। অবশেষে ম্যাচ শেষ হওয়ার ১০ ঘণ্টা পর শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব।
.png)
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় ব্যস্ত আছেন শোয়েব। চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। ক্রিকেট নিয়ে ব্যস্ততার ফাঁকেই সানিয়ার বিদায়ের দিন সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে আবেগঘন টুইট করেন তিনি।
টুইটে শোয়েব লিখেন, 'ক্রীড়া জগতে নারীদের কাছে তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিস জীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।'
এর আগে শুক্রবার সকালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি স্ট্রেট সেটে হেরে যান ব্রাজিলের লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোসের কাছে।