ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

তাসকিনকে সবার ফলো করা উচিত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ২৯ জানুয়ারি ২০২৩
তাসকিনকে সবার ফলো করা উচিত
তাসকিন আহমেদ

টাইগার পেসার তাসকিন আহমেদের ক্রিকেট জীবনের গল্পটা মোটেও সহজ নয়। শুরু থেকেই লড়াই ছিল চোটের সঙ্গে। এছাড়া জাতীয় দলে উত্থান-পতনের মধ্যে যাওয়া-আসা ছিল নিয়মিত ঘটনা। তবে কঠোর পরিশ্রম করে সব কিছু জয় করেছেন তিনি।

শুধু জাতীয় দলে নয়, বিপিএল কিংবা ঘরোয়া আসরগুলোতেও তাসকিন নিজের সেরাটা দিয়ে নজর কাড়ছেন। তার ওপর ভরসা করছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেনও। শুধু ভরসা করেই নয়, বয়সে ছোট (তাসকিনের ২৭, নাসিরের ৩১) সতীর্থকে দেখে অনুপ্রাণিতও হতে চান তিনি।

এ বিষয়ে ঢাকা অধিনায়ক বলেন, ‘অবশ্যই ওকে ফলো করা উচিত। তাসকিন ভালোভাবে কামব্যাক করেছে। জাতীয় দল থেকে বের হওয়ার পর অনেক কষ্ট করেছে। ও যে কষ্ট করে ও পরিশ্রম করে তার ফল ও পাচ্ছে। আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা ফলো করা উচিত।’

Advertisement

নাসির আরো বলেন, ‘আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বা নিজে উন্নতি করতে চান, তাহলে এখন যদি দুই ঘণ্টা প্র্যাকটিস করেন, হয়তো সে জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে এটা আমার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। জাতীয় দলেও পাচ্ছে, বিপিএলেও আল্লাহর রহমতে ভালো করছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!