এরই মধ্যে শরিফুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। এ ক্রিকেটারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে তারা। সেই সঙ্গে তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।
এবার শরিফের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলো বিপিএলের ফ্রাইঞ্চাইজি দল রংপুর রাইডার্স। রোববার (২৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর জানিয়েছেন, তারা ক্যান্সারে চিকিৎসাধীন পেস বোলার শরিফ ইসলামকে পাঁচ লাখ টাকা অনুদান দেবেন।
.png)
বর্তমানে বাংলাদেশেই শরিফুলের চিকিৎসা চলছে। রংপুর রাইডার্স এর কর্মকর্তারা আরও বলেন, 'ঢাকায় পৌঁছানোর পর আমরা তাকে পাঁচ লাখ টাকা দেবো। এটি আমাদের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের পক্ষ থেকে দেয়া হয়েছে।'
বাংলাদেশে কেমোথেরাপি শেষ করার পর শরিফকে ভারতীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং বর্তমানে তার পাসপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। পাসপোর্ট সম্পন্ন হলেই ভারতের উদ্দেশ্য রওয়ানা দিবেন এই পেসার।
উল্লেখ্য, বছর পাঁচেক আগে আঘাত পেয়েছিলেন শরিফ। সেটিই টেস্টিকুলার ক্যানসারে রূপ নিয়েছে। ডানহাতি পেসার শরিফ খেলেছেন অনূর্ধ্ব ১৭ দলে। ছিলেন ২০১৮ যুব বিশ্বকাপের প্রাথমিক ক্যাম্পেও। প্রথম বিভাগে নিয়মিত ছিলেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসার।