ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আগামী সাফ হতে যাচ্ছে নেপালে 

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৩:১০, ৩০ জানুয়ারি ২০২৩
আগামী সাফ হতে যাচ্ছে নেপালে 
ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের জুনে নেপালে বসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়ন। সাফের আসরে কে হবে স্বাগতিক তা নিয়ে প্রত্যেকবার একটা সময়সীমা বেঁধে দেয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সেই সময়সীমার মধ্যে শুধুমাত্র নেপাল ছাড়া কেউই আগ্রহ প্রকাশ করেনি। যার কারণে সাফের স্বাগতিক হওয়া নিয়ে এবার আর কোনো ড্রয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ছে না। নেপালেই হতে যাচ্ছে আগামী সাফের ১৪ তম আসর। 

২৯ জানুয়ারি রোববার ছিল স্বাগতিক হওয়ার আবেদনের শেষ দিন। কিন্তু এবার শুধু নেপাল ছাড়া আর কোনো দেশ আবেদন করেনি।  এই বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা প্রাপ্ত আবেদনটি নির্বাহী সভায় তুলব। নির্বাহী সভাতেই মূলত বিষয়টি চূড়ান্ত হবে।’ 

এদিকে সাফের স্বাগতিক হওয়া নিয়ে বাংলাদেশ আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনো ব্যাখ্যাও দেয়নি। 

সর্বশেষ সাফে অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বর। মালদ্বীপ ছিল সেই আসরের স্বাগতিক। সাফের কাছ থেকে টুর্নামেন্টের স্বত্ত্ব কিনেছিল মালদ্বীপ।  

এদিকে প্রায় দেড় বছর হয়ে গেলেও সাফ এখনো মালদ্বীপের কাছ থেকে তাদের প্রাপ্য অর্থ পায়নি। ফলে মালদ্বীপে পুনরায় সাফ আয়োজনের সম্ভাবনা নেই।

এদিকে আর্ন্তজাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে নিষিদ্ধ হয়েছিল এশিয়ার দ্বীপ দেশ শ্রীংলংকা। যার কারণে ফুটবলের যেকোনো আসরে তারা অংশগ্রহণ করতে পারবে না। ভারত ও  ভূটান স্বাগতিক হওয়া নিয়ে ছিল অনাগ্রহী।  

পাকিস্তানে আয়োজন সম্ভব হচ্ছে না নিরাপত্তা ইস্যুতে। বিদ্যমান পরিস্থিতিতে নেপালের স্বাগতিক হওয়ার সম্ভাবনেই বেশি। এর আগে ২০১৩ সালে নেপাল সর্বশেষ সাফের স্বাগতিক হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!