বিপিএলের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি করলেন রিয়াদ। বিশ ওভারের এই আসরে শততম ম্যাচ খেলার নজির গড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। তার আগে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের আরো চার ক্রিকেটার।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিপিএলের নবম আসরের ৩১তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ।
.png)
মাহমুদউল্লাহর শততম ম্যাচে ঢাকার কাছে ৫ উইকেটে হার মানে বরিশাল। দল না জিতলেও ব্যাট হাতে রান পেয়েছেন রিয়াদ। ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩৯ রান করেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিল বরিশাল।
মাহমুদউল্লাহর আগে বিপিএলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও মাশরাফী বিন মোর্ত্তজা। মজার ব্যাপার হলো, চলমান বিপিএলেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।
বিপিএলে এখন পর্যন্ত ১০০ ম্যাচে ২২০০ রান সংগ্রহ করেছেন রিয়াদ। এর পাশাপাশি বল হাতেও ৪৬ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।