ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

পিএসএলে দল না পেয়ে বিপিএলে পাকিস্তানের ইরফান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএলে দল না পেয়ে বিপিএলে পাকিস্তানের ইরফান
গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইরফান

পিএসএলে দল না পাওয়া পাকিস্তানি ফাস্ট-বোলার মোহাম্মদ ইরফানকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুধু এই পাকিস্তানি বোলারই নয়, দলটির সঙ্গে যোগ দিয়েছেন প্লেয়ার্স ড্রাফট থেকে আগেই নাম লেখানো আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব।

বুধবার (১ ফেব্রুয়ারি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় পা রেখেছেন ইরফান ও নাইব। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। 

আসরের মাঝামাঝি সময়ে সরাসরি চুক্তিতে মোহাম্মদ ইরফানকে দলে ভেড়ালেও প্লেয়ার্স ড্রাফট থেকে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে আগেই নিয়েছিল সিলেট। আন্তর্জাতিক সূচি না থাকায় এই সময়ে বিপিএল খেলতে চলে এসেছেন আফগানদের সাবেক এই অধিনায়ক। 

Advertisement

তারা যুক্ত হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আগেভাগেই ঢাকা ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

চলমান বিপিএলে দারুণ ফর্মে আছে এই আসরের নবাগত দল সিলেট। এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে আটটিতেই জিতেছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে অবস্থান করছে দলটি।

এরই মধ্যে প্লে অফও নিশ্চিত করে ফেলেছে সিলেট। পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯টি করে ম্যাচ খেলে ছয়টি করে জয় পেয়েছে।

সিলেট স্টাইকার্স দল:

সরাসরি চুক্তিতে: মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা), ধনঞ্জয় ডি সিলভা (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!