কাতার বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর জেরার্দো মার্টিনোকে বরখাস্ত করে মেক্সিকো। এখন পর্যন্ত নতুন কোন কোচ নিয়োগ দেয়নি দেশটি। এই পদে তিনজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তারা হলেন, বিয়েলসা, মিগুয়েল হেরেরা ও গুইলারমো আলমাদা।
সম্প্রতি মেক্সিকান ফুটবল ফেডারশেনের স্পোর্টস ডিরেক্টর রডরিগো আরেস ডি পারগা এক সাক্ষাৎকারে কোচ নিয়োগে নতুন নাটকের জন্ম দিয়েছেন। আলোচনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার একটি নতুন দিক দেখা যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
.png)
বিয়েলসাই অবশ্য এই পদের জন্য অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে আর্জেন্টাইন এই কোচের সুস্পষ্ট পরিকল্পনার ওপরও অনেক কিছু নির্ভর করছে।
এদিকে ফ্রাংক ল্যাম্পার্ড বরখাস্ত হবার পর এভারটনের নতুন কোচ হিসেবে বিয়েলসার নিয়োগের বিষয় নিয়ে জোড় আলোচনা শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত এভারটন বার্নালির কোচ সিন ডায়চেকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।