[ খেলা ]
বাংলাদেশে আসার জন্য পিএসএলে খেলবেন না মঈন
মঈন আলী
ফ্র্যাঞ্চাইজি লিগে ঠিকমতো খেলার জন্য অনেক ক্রিকেটারই জাতীয় দলের সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেন। এমন সুযোগ রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্যও। ইংলিশ ক্রিকেটার মঈন আলীর সামনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ ছিল। তবে বাংলাদেশ সফরের জন্য পিএসএলকে না বলেছেন তিনি।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ সফর বেশ গুরুত্বপূর্ণ। আর তাই পিএসএলকে বাদ দিয়ে বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ সিরিজকেই প্রাধান্য দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, এই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সংস্করণের জন্যই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
.png)
চলতি মাসেই ঢাকায় আসবে ইংল্যান্ড। যেখানে অধিনায়ক জস বাটলারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মঈন আলী। এদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের অষ্টম আসর।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!