শনিবার (৪ ফেব্রুয়ারি) ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জয় পায় ইউনাইটেড। ম্যাচের শুরুতে ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন মার্কাস রাশফোর্ড। সফরকারীদের পক্ষে একমাত্র গোলটি করেন জেফরি শ্লাপ।
এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে টেন হাগের দল। দলটি ২১ ম্যাচ খেলে ১৩ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
.png)
খেলার সপ্তম মিনিটে পেনাল্টি থেকে মৌসুমের পঞ্চম গোলটি করেন ফার্নান্দেস। চলতি বছরে লিগে দলের পাঁচ ম্যাচে সবগুলোতেই গোল করেছেন বা করিয়েছেন (৩টি গোল ও ২টি অ্যাসিস্ট) তিনি।
ম্যাচের ৬২তম মিনিটে দারুণ একটি সংঘবদ্ধ আক্রমণে ব্যবধান দ্বিগুন করেন রাশফোর্ড। এর মাধ্যমে লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি। এবারের লিগে তার গোল সংখ্যা ১০টি এবং মৌসুমে সব মিলিয়ে ১৯টি।
দ্বিতীয় গোলের চার মিনিটের মধ্যে একটি ঘটনায় বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। এক পর্যায়ে প্রতিপক্ষের হিউজের গলা চেপে ধরেন ক্যাসেমিরো। এ ঘটনা ভিআরে দেখে নিয়ে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।
কাসেমিরোকে লাল কার্ডের দেখানোয় ১০ জনের দলে পরিণত হওয়া ইউনাইটেড কয়েক মিনিটের মধ্যেই একটি গোল হজম করে বসে। গোলটি করেন ঘানার মিডফিল্ডার শ্লাপ। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো সফল হয়নি।