ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বিপিএল-২০২৩

রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৩
রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে চট্টগ্রাম
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টসে জিতেছে চট্টগ্রাম। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের নতুন অধিনায়ক জিয়াউর রহমান।

রংপুরের বিপক্ষে আজ চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক শুভাগত হোম ইনজুরি না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন জিয়াউর।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ এবং টম কোহলার-ক্যাডমোর।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জিয়াউর রহমান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাম্পার, উসমান খান, মেহেদী মারুফ, মৃত্যুঞ্জয় চৌধুরী, ম্যাক্স ও'ডোড, মেহেদী হাসান রানা, মোহাম্মদ নিহাদুজ্জামান, ভিজয়কান্ত ভিয়াসকান্ত, তৌফিক খান তুষার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!