[ খেলা ]
বিপিএল-২০২৩
সিলেটের সঙ্গী হতে মুখোমুখি কুমিল্লা-রংপুর
ছবি: সংগৃহীত
বিপিএলের রাউন্ড রবিন লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে সেরা দুইয়ে নাম লেখাবে এ ম্যাচের জয়ী দল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এ লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
কুমিল্লার একাদশে আছেন দুই ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। রংপুরে যোগ দিয়েছেন আফগান পেসার নাভিন উল হক।
.png)
রংপুর একাদশ
নাইম শেখ, রনি তালুকদার, টম-কোহলার ক্যাডমোর, রহমানুল্লাহ গুরবাজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শামীম হোসেন, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, রাকিবুল হাসান, নাভিন উল হক।
কুমিল্লা একাদশ
লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল মুগ্ধ, সুনিল নারিন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!